Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব পেলেন বিপ্লব কুমার দেব

পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব পেলেন বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ সেপ্টেম্বর : সবকিছু ঠিক থাকলে আগামী বছর পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেবকে পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ ত্রিপুরায় সরকার বদলানোর জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন বিপ্লব কুমার দেব।

তাই কেন্দ্র বিজেপি নিঃসন্দেহে বিপ্লব কুমার দেবের উপর ভরসা রাখতে চলেছে আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনে। কেন্দ্র বিজেপি মনে করে বাংলা বাসী পশ্চিমবঙ্গের জন্য দলের অন্যতম বাঙালি মুখ বিপ্লব কুমার দেব।

২০২৬ সালে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনে আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নেবেন বিপ্লব কুমার দেব। তাই আগে পিছে কোন চিন্তা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি রুখতে ইতিমধ্যে দায়িত্ব পেয়ে গেছেন বিপ্লব কুমার দেব। হরিয়ানা এবং দিল্লির পর এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছেন বিপ্লব কুমার দেব। হরিয়ানা এবং দিল্লির পালা বদলে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। যদিও পশ্চিমবঙ্গের লড়াই বিপ্লব কুমার দেবের জন্য এবং গোটা দলের জন্য বড় মুশকিল, তারপরেও জমজমাট লড়াইয়ের জন্য বিপ্লবের উপর ভরসা রাখল জেপি নাড্ডা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য