Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপুকুর খনন করে মৎস্য চাষের গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

পুকুর খনন করে মৎস্য চাষের গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ সেপ্টেম্বর : দুর্গা উৎসবকে সামনে রেখে মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবস্যায়ীদের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্যরা।

 অনুষ্ঠানের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বললেন, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মাছের চাহিদা ত্রিপুরা রাজ্যের মধ্যে। রাজ্যের ৯৯.৩৫ শতাংশ মানুষ মাছ খায়। তাই রাজ্যের বিভিন্ন জায়গায় পুকুর খনন করে মৎস্য চাষের গুরুত্ব দিয়েছে সরকার। সেই অনুযায়ী মৎস্য দপ্তর কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন প্রতি বছর ৯৪ হাজার মেট্রিক টন মাছ রাজ্যে উৎপাদন হয়। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন জনসংখ্যা অনুযায়ী ৪০ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় প্রতিবছর। রক্তদানের ক্ষেত্রে সকলকে সামঞ্জস্যটা রেখে এগিয়ে আসতে হবে।

যাতে কোনভাবেই রক্তের সংকট তৈরি না হয়। কারণ রক্তের মাধ্যমে একজন অপরজনকে বাঁচাতে পারে। মুখ্যমন্ত্রী এই রক্তদান শিবিরের প্রশংসা করে বলেন যারা রক্তদানের উদ্যোগ নিয়েছে তাদের দেখে অন্যেরাও উদ্ভূত হবে। আগামী দিন তারাও রক্তদানে এগিয়ে আসবে বলে জানান মুখ্যমন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য