স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ সেপ্টেম্বর : আগরতলা পুর নিগমের সিটি সেন্টার স্থিত অফিসে পিএম আবাস মেলা শহুরি-২০২৫, সাফাই মিত্র সুরক্ষা শিবির- ২০২৫ ও পিএম স্বনিধি লোক কল্যাণ মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। সেখানে পুর নিগমের মেয়র সহ উপস্থিত অন্যান্যরা শপথ গ্রহণ করেন প্রত্যেক সপ্তাহে দুঘন্টা করে স্বচ্ছতার জন্য শ্রম দানের।
তারই অঙ্গ হিসেবে, স্বচ্ছতা হি সেবা ২০২৫ এক দিন, এক ঘণ্টা, এক সাথ -এই স্লোগানকে সামনে রেখে দুর্গা চৌমুহনী বাজারে স্বচ্ছতা অভিযান সংঘটিত করে পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা, কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, কর্পোরেটর ভাস্বতি দেববর্মা সহ অন্যান্যরা। এখান থেকে আওয়াজ তোলা হয় স্বচ্ছতার জন্য জন আন্দোলনে যোগ দিতে। অপরদিকে আগরতলা পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডের তরফ থেকে একটি পুকুর এবং তার আশপাশ জঙ্গলে পরিষ্কার করেন খোদ কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস।

