স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নতুন করে শুরু হয়েছে মায়ের গমন অনুষ্ঠান। আগরতলা বাসী এবং রাজ্যবাসী কাছে গত কয়েক বছর ধরে অন্যতম আকর্ষণীয় হয়ে ওঠে মায়ের গমন তথা কার্নিভ্যাল। এবছর মায়ের গমন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত শুরু হবে রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে। বুধবার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের সামনের জায়গাটি সরজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
পরিদর্শনের পর মেয়র দিপক মজুমদার জানান ৪ অক্টোবর মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। এইদিন প্রস্তুতির অগ্রগতি সরজমিনে ঘুরে দেখা হয়েছে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে। কোথায় মঞ্চ করা হবে তা খতিয়ে দেখা হয়েছে। ২ অক্টোবর চূড়ান্ত প্রস্তুতির কাজ পুনঃরায় পরিদর্শন করে দেখা হবে। এদিন মেয়রের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, আগরতলা স্মার্ট সিটি সি ই ও শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা।

