Wednesday, February 4, 2026
বাড়িবিনোদনঅক্ষয়-আরশাদের এলএলবি-৩ কত আয় করল?

অক্ষয়-আরশাদের এলএলবি-৩ কত আয় করল?

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ।। বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির কোর্টরুম ড্রামা ‘জলি এলএলবি ৩’ সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। জনপ্রিয় ‘জলি এলএলবি’ সিরিজের প্রথম পার্টে ছিলেন আরশাদ ও দ্বিতীয় পার্টে নেওয়া হয় অক্ষয়কে। এবং তৃতীয় পার্টে দুই নায়কের যুগলবন্দি হিন্দি বেল্টে ভালো ফল করেছে।

গত তিন দিনে ‘জলি এলএলবি-৩’ সিনেমাটি বক্স অফিস কালেকশন বেশ সাড়া ফেলেছে। সিনেমাটি ভালোই ব্যবসা করছে। Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, তিন দিনেই সিনেমাটি ৫০ কোটি রুপির ঘর ছাড়িয়ে গেছে।

বক্স অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, জলি এলএলবি-৩ সিনেমাটি উদ্বোধনী দিনের আয় ছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিন আয় ছিল ২০ কোটি রুপি থেকে সামান্য বেশি। গতকাল তৃতীয় দিনে ২১ কোটি রুপি আয় করে। সব মিলিয়ে মুক্তির তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৩.৫০ কোটি রুপি। 

‘জলি এলএলবি ৩’ সিনেমায় দুই ‘জলি’ পরস্পরের বিরুদ্ধে আদালতে লড়াই করছেন। উভয়েই কৌশলগত ফাঁকফোকর, নিয়ম ভেঙে এবং আইনি জগতে কে ‘সত্যিকারের জলি’ সে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন, তাদের মামলা জেতার চেষ্টা করেন। গল্পটি কৃষকদের চারপাশে যাদের জমি দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী দখল করছেন, তাদের বিরুদ্ধে সত্যিকারের লড়াই। 

এ সিনেমায় অক্ষয় কুমার আরশাদ ওয়ারসি ছাড়াও অভিনয় করেছেন হুমা কুরেশি, সৌরভ শুক্লা, অমৃতা রাও, সীমা বিশ্বাস, রাম কাপুর, গজরাজ রাও, শিল্পা শুক্লা, বৃজেন্দ্র কালা প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য