বাড়িরাজ্যসি আই টি ইউ -র বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন

সি আই টি ইউ -র বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের পূর্বে সমস্ত শ্রমক্ষেত্রের শ্রমিকদের বোনাস ও এক্সগ্রাসিয়া মিটিয়ে দেওয়ার জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু, আজ পর্যন্ত কোন মালিক পক্ষ চুক্তিমত শ্রমিকদের বোনাস এবং এক্সগ্রাসিয়া মিটিয়ে দিতে কোন প্রকার উদ্যোগ গ্রহন করেছে না। সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে, বিশেষ করে শ্রমদপ্তর কর্তৃপক্ষের কোন ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সরব হলো বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ।

সি আই টি ইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে শ্রম দপ্তরের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, বিগত বছর গুলিতে লক্ষ্য করা গেছে, অনেক মালিক পক্ষ শ্রমিকদের বোনাস ও এক্সগ্রাসিয়া একেবারেই দেয়নি। আবার অনেকে চুক্তি পত্রের কোন তোয়াক্কা না করেই নিজেদের খুশিমত প্রদান করছে। কাজ হারানোর ভয়ে শ্রমিকরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। বিষয়টি সম্পর্কে শ্রম দপ্তরেরও অজানার কথা নয় বলে বক্তব্যের মধ্যে দিয়ে জানান সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত।

 তিনি আরো বলেন, সারা রাজ্যে ব্লক কর্তৃপক্ষ এবং আগরতলা পুর নিগম সহ অন্যান্য পুর সংস্থা গুলি রেগা ও টুয়েপ শ্রমিকদের যৎ-সামান্য কাজ দিয়েছেন, আবার কাজ করার পর তাদের মজুরি দেওয়া হচ্ছে না। এই অবস্থায়, শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষার স্বার্থে, চুক্তির শর্ত অনুযায়ী যথাসময়ে বোনাস ও এক্সগ্রাসিয়া মিটিয়ে দেওয়ার দাবিতে শ্রম দপ্তরের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানানো হচ্ছে। পাশাপাশি টুয়েপ ও রেগা শ্রমিকদের কাজের মজুরি দুর্গোৎসবের পূর্বেই মিটিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে দাবি করা হয়। বিগত দিনে শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে পূজার আগে তাদের সঠিক সময় মত বোনাস এবং এক্সগ্রাসিয়া মিটিয়ে দেওয়া হতো। বর্তমানে তাদের বঞ্চনার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আয়োজিত কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যের সভাপতি মানিক দে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য