Friday, February 6, 2026
বাড়িরাজ্যপ্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী উদ্ধার

প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : খোয়াই শহর ও শহরতলী বাজার গুলিতে মেয়াদ উত্তীর্ণ খাবারের ছড়াছড়ি। শেষ পর্যন্ত কুম্ভ নিদ্রা ভাঙলো খোয়াই মহকুমা প্রশাসনের। অভিযোগের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্য নেওয়া এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের অভিযোগে খোয়াই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খোয়াই জেলা সদর শহরে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

 বৃহস্পতিবার খোয়াই মহকুমা প্রশাসক ও খাদ্য দপ্তরের যৌথ ভাবে চালায়। এদিন খোয়াই শহরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা সামগ্রীগুলি অধিকাংশ প্যাকেট জাতীয় খাবার। প্রচুর পরিমাণে প্যাকেট জাতীয় মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে সকল দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য