বাড়িরাজ্যদুই নেশা কারবারিকে আটক করলো পুলিশ

দুই নেশা কারবারিকে আটক করলো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :প্রায় ৫৬ গ্রাম ব্রাউন সুগার সহ বেআইনি নগদ অর্থ উদ্ধার। ঘটনা গান্ধীগ্রাম স্কুল টিলা এলাকায় বৃন্দা চৌমুহনির বিশ্বজিৎ পালের বাড়ি থেকে। আটক করা হয় বাড়ির ভাড়াটিয়া রবি রঞ্জন বিশ্বাসের ছেলে সমরজিৎ বিশ্বাস এবং বামুটিয়া নিবাসী নিখিল সরকার ওরফে জুলুকে।

পুলিশ অভিযুক্ত দুজনের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। এয়ারপোর্ট থানার পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল তারা এ ধরনের নেশার রমরমা চালিয়ে যাচ্ছে এলাকায়। এলাকার রাষ্ট্রবাদীদের ম্যানেজ করে তাদের এই ধরনের কার্যকলাপ। তারপরেই অভিযান চালায় পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য