Wednesday, February 4, 2026
বাড়িখেলাপাঁচ টুকরো লড়াই

পাঁচ টুকরো লড়াই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। এশিয়া কাপে আজ ‘বিগ ম্যাচ’। মুখোমুখি ভারত-পাকিস্তান। এ টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজ জিতে সালমান আগারা প্রস্তুত। কিন্তু সেটা কি সূর্যকুমারদের হারানোর জন্য যথেষ্ট? দুদলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। হাইভোল্টেজ ম্যাচে কোন দল জিতবে, তা ঠিক করে দেবে এই পাঁচ খণ্ডযুদ্ধ।

শুবমান গিল বনাম শাহিন আফ্রিদি

ভারতীয় সহঅধিনায়কের দলে সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএল, ইংল্যান্ড সিরিজের পর এশিয়া কাপেও আগুন ঝরাতে চান গিল। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নয় বলে ২০ রান করে তার ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে শাহিন আফ্রিদি ভালো ফর্মে ছিলেন না। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভরসা দিয়েছেন। ক্রমশ ফর্মে ফিরছেন। ওমানের বিরুদ্ধে ২০ রান দিয়ে এক উইকেট পেয়েছেন।

সূর্যকুমার যাদব বনাম আবরার আহমেদ

টি ২০তে ভারতের আশা-ভরসা হয়ে উঠতে পারেন সূর্যকুমার। আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক। ওপেনিংয়ে অভিষেক ও গিলের পর সূর্য ঝড় তুলতে প্রস্তুত। আমিরাতের বিরুদ্ধে দুই বলে সাত রান করেন। আবার পাক স্পিনের সবচেয়ে বড় ভরসা আবরার আহমেদ। ওমানের বিরুদ্ধে ১২ রানে একটি উইকেট পান। শেষ তিন ম্যাচে তুলেছেন সাত উইকেট।

হার্দিক পান্ডিয়া বনাম সাইম আইয়ুব

হার্দিক পান্ডিয়া যে কখন কী করবেন, তা কে বলতে পারে। ভারতীয় অলরাউন্ডার পাকিস্তানের বিরুদ্ধে সব সময়ই নিজের সেরাটা দেন। আমিরাতের বিরুদ্ধে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি। তবে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো ছন্দে ছিলেন। পাকিস্তানের অন্যতম শক্তি সাইম আইয়ুব ব্যাটে-বলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ওমানের বিরুদ্ধে ব্যাটে রান পাননি। তবে আট রান দিয়ে দুটি উইকেট তুলেছেন।

জাসপ্রিত বুমরা বনাম মোহাম্মদ হারিস

দুবাইয়ের পিচে ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে বোলিং। বুমরার মতো পেসার থাকলে যে কোনো দল খুশি হবে। আমিরাতের বিরুদ্ধে ১৯ রান দিয়ে এক উইকেট পান তিনি। পাকিস্তানের শক্তি তাদের টপঅর্ডার। সাহেবজাদা ফারহান, ফখর জামানদের পাশাপাশি মোহাম্মদ হারিসের মতো খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। ওমানের বিরুদ্ধে হারিস ৪৩ বলে ৬৬ রান করেন।

কুলদীপ যাদব বনাম ফখর জামান

চোট সারিয়ে দলে ফিরেছেন ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে বরাবর তিনি ভালো খেলেন। ওমানের বিরুদ্ধে ১৬ বলে ২৩ রান করেন। তবে কুলদীপ যাদবকে কতটা সামলাতে পারবেন, সেটাও একটা প্রশ্ন। আমিরাতের বিরুদ্ধে মাত্র সাত রান দিয়ে চার উইকেট পান যাদব। ম্যাচসেরাও তিনি। দুবাইয়ের পিচে কুলদীপের ঘূর্ণি সামলাতে বিপাকে পড়বে পাক দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য