Thursday, February 5, 2026
বাড়িজাতীয়২৯২৯ কোটি টাকার জালিয়াতি! ‘প্রতারক’ অনিল আম্বানির বিরুদ্ধে নয়া মামলা ইডির

২৯২৯ কোটি টাকার জালিয়াতি! ‘প্রতারক’ অনিল আম্বানির বিরুদ্ধে নয়া মামলা ইডির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।। আরও বিপাকে রিলায়েন্স কমিউনিকেশনসের প্রাক্তন কর্ণধার অনিল আম্বানি! এবার তাঁর এবং আর কমের বিরুদ্ধে নতুন করে মামলা করল ইডি। ২৯২৯ কোটি টাকার প্রতারণার অভিযোগে সম্প্রতি আম্বানি এবং আর কমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডিও ওই জালিয়াতির তদন্ত শুরু করল

স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছে আর কম এবং আম্বানি। সেই ঋণের বেশিরভাগটাই পরিশোধ করা হয়নি। এই অর্থ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, তারা রিলায়েন্স কর্ণধারের কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায়। স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিয়েছে। একই ভাবে আর কমের প্রাক্তন কর্ণধারকে ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাও। সব মিলিয়ে একাধিক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে আর কম কর্তার বিরুদ্ধে। তবে তাঁর বিরুদ্ধে ইডি নতুন করে মামলা করল এসবিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য