Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যহাসপাতাল থেকে নিখোঁজ রোগী

হাসপাতাল থেকে নিখোঁজ রোগী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর : শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে নিখোঁজ এক রোগী। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার রামরাইবাড়ী এডিসি ভিলেজের বাসিন্দা মূল্য দাস ত্রিপুরা অসুস্থতার জন্য রামারাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান।

 সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক মূল্য দাস ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। পরিবারের লোকজনের অভিযোগ শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা গত ৫ ই সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫ টা থেকে নিখোঁজ হয়ে পরে মূল্য দাস ত্রিপুরা।

 চিকিৎসাধীন অবস্থায় রুগিকে না পেয়ে দিশেহারা পরিবারের লোকজনেরা। পরিবারের লোকজনদের বক্তব্য, জেলা হাসপাতালে সিকিউরিটি গার্ড থাকা সত্বেও কিভাবে একজন রোগী জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। অপরদিকে এই বিষয়ে শান্তির বাজার থানায় লিখিত ভাবে জানানো হয় বলে জানান। এখন দেখার বিষয় নিখোঁজ রোগীকে খুঁজে পেতে প্রসাশন কি পদক্ষেপ গ্রহন করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য