Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যধৃত তিন বাংলাদেশির মধ্যে পুশ ব্যাক ২

ধৃত তিন বাংলাদেশির মধ্যে পুশ ব্যাক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর :গোপন সূত্রের ভিত্তিতে শিলাছড়ি থানার পুলিশ আইল মারা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিন বাংলাদেশিকে আটক করে। সন্দেহজনকভাবে তাদেরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে প্রথমে তারা তাদেরকে ভারতীয় বলে দাবি করে। এবং ভারতীয় হওয়ার সাপেক্ষে কিছু ভুয়ো পরিচয় পত্র দেখায় তারা। শেষ পর্যন্ত পুলিশে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।

সীমান্ত অতিক্রম করার জন্য তাদের কাছ থেকে ৬০০০ টাকা নেয়া হয়েছে বলে জানায়। ধৃতরা হলেন অশোক কুমার চাকমা, উনার ছেলে বিমল চাকমা এবং ভাতিজা প্রগতি চাকমা। ধৃত অশোক কুমার চাকমা নিজ মুখে স্বীকার করেন যে উনার চিকিৎসার জন্য তারা তিনজন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন। তবে প্রগতি চাকমা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও তার কাছে ভারতীয় নাগরিক হওয়ার সমস্ত নথিপত্র পাওয়া যায়। যদিও নথিপত্র গুলি ভুয়ো কিনা তা তদন্ত করে দেখছে শিলাছড়ি থানার পুলিশ। অপর দুই বাংলাদেশীকে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে বলে জানান শিলাছড়ি থানার ওসি লক্সবীর জমাতিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য