স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর :আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে রাজধানীর বটতলা থেকে দশীমঘাট পর্যন্ত রাস্তার কাজ খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার। সাথে ছিলেন পুর নিগমের কমিশনার। বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত রাস্তার কাজ খতিয়ে দেখার পর মেয়র দিপক মজুমদার দক্ষিণ রামনগর এলাকার বিভিন্ন কাজ সরজমিনে খতিয়ে দেখেন।
এক সাক্ষাৎকারে পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন বটতলা শিব বাড়ি থেকে দশমীঘাট পর্যন্ত পূর্ত দপ্তরের কাজ চলছে। দুর্গা পূজার পর বিভিন্ন ক্লাব গুলি এই রাস্তা দিয়ে মূর্তি নিয়ে দশমীঘাট যায়। সেই বিষয়টি মাথায় রেখে এইদিন পূর্ত দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। যাতে করে পূজার সময় মানুষ সুন্দর ভাবে চলাচল করতে পারে। পূজার পূর্বে নতুন করে আর কোন ড্রেইনের কাজ শুরু করা হবে না। যে কাজ গুলি চলছে সেই গুলি দ্রুত শেষ করার চেষ্টা করা হবে।

