Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার

চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার

চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর :গত কয়েক মাসে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় মোবাইল চুরির ঘটনা সংঘটিত হয়। পরবর্তী সময় থানায় চুরির মামলা দায়ের করে মোবাইল ফোনের মালিকরা।

পুলিশ তদন্তে নেমে ২৮ টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক জানান, পশ্চিম আগরতলা থানার অধীনে বিভিন্ন জায়গা থেকে ২৮ টি মোবাইল চুরি এবং হারিয়ে যাওয়ার ঘটনার সামনে এসেছিল। পুলিশ তদন্তে নেমে মোবাইলগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আদালতের নিয়ম মেনে মোবাইল গুলি শুক্রবার মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha