Thursday, February 5, 2026
বাড়িখেলাটেস্টের জন্য টি–টোয়েন্টি ছাড়লেন স্টার্ক

টেস্টের জন্য টি–টোয়েন্টি ছাড়লেন স্টার্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২ সেপ্টেম্বর।। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। ৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সর্বশেষ স্টার্ক খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১২ সালে অভিষেক হওয়া স্টার্কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট আছে ৭৯টি, অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

আজ অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়; বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’

ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে স্টার্ক খেলা চালিয়ে যাবেন।এএফপি ২০২৬ সালের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে। এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্টও খেলবে অস্ট্রেলিয়া। ২০২৭ সালের মাঝামাঝিতে হবে অ্যাশেজ, একই বছর আছে ওয়ানডে বিশ্বকাপও। অবসর নিয়ে স্টার্ক আরও বলেছেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে স্টার্ক খেলা চালিয়ে যাবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য