স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুলাই : গত ২০ জুলাই পুলিশের সদর দপ্তরে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয়েছিল রাজ্য পুলিশের মহা নির্দেশকের। সেই ঘটনায় উচ্চ আদালতের বিচারপতি নেতৃত্বে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করার জন্য দাবি করেছে রাজ্যের প্রধান দুটি দল সিপিআইএম এবং কংগ্রেস। কিন্তু বিরোধীদের দাবি গুরুত্ব না দিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জন্য তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসপি পর্যায়ে। এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
তিনি বলেন, দীর্ঘ কুড়ি বছর কাজ করেছেন, কিন্তু রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান করেন অভাবনীয় দায়িত্ব পালন সম্পর্কে তিনি অবগত রয়েছেন। কিন্তু তাঁর এ ধরনের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন গত আট থেকে সাড়ে আট বছরে রাজ্যের পরিস্থিতি উল্টেপাল্টে দিয়েছে বর্তমান সরকার। আইনশৃঙ্খলা সবচেয়ে বেশি বিপন্ন। পুলিশের ডিজি সহ অন্যান্য আধিকারিকদের এ ধরনের পরিস্থিতি গুলি সম্মুখীন হতে হয়। এ বিষয় নিয়ে সরকারের সঙ্গে পুলিশের কর্তা ব্যক্তিদের মতবিরোধ থাকতে পারে। তাই প্রথম থেকেই দাবি করা হয়েছিল রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হাইকোর্টের বিচারপতি দ্বারা যেন তদন্ত করা হয়।
কিন্তু
দেখা গেল মৃত্যুর তদন্ত দেওয়া হয়েছে এসপি পর্যায়ে। এটা কার তদন্ত করছে পুলিশ? সুতরাং সরকার এই ঘটনার কোন
গুরুত্ব দিচ্ছে না। তাতে সন্দেহের দানা বাড়ছে বলে দাবি করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে শনিবার বিকেলে এক অনুষ্ঠানে গিয়ে
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিরোধী রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন ডিজি-র মৃত্যু নিয়ে
রাজনীতি না করাই ভালো।
আইন যা বলছে তা
করছে সরকার। সুষ্ঠু তদন্তের জন্য সরকার উচ্চপর্যায়ে তদন্ত কমিটি করা হয়েছে। সুতরাং এটা নিয়ে রাজনীতি না করাই ভালো।
এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান