Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য গ্রাম পাহাড়ের শিক্ষার মেরুদন্ড ভাঙছে শিক্ষক শিক্ষিকারা

গ্রাম পাহাড়ের শিক্ষার মেরুদন্ড ভাঙছে শিক্ষক শিক্ষিকারা

গ্রাম পাহাড়ের শিক্ষার মেরুদন্ড ভাঙছে শিক্ষক শিক্ষিকারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২৫ জুলাই :  রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান দিন দিন তলানিতে এসে ঠেকেছে একমাত্র একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকার গাফিলতির কারণে। বিশেষ করে রাজ্যের গ্রাম পাহাড়ের বিদ্যালয়ে গুলির দিকে নজর নেই প্রশাসনের। মর্জি মাফিক বিদ্যালয়ে আসা-যাওয়া করেন শিক্ষক শিক্ষিকারা। তাদের কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগোচ্ছে। যেখানে সকাল টায় বিদ্যালয় খোলার কথা, সে জায়গায় ১১ টা বেজে গেলেও বন্ধ থাকে বিদ্যালয়। এই চিত্র সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়লো মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং ভিসি' শান্তারাম পাড়া এসবি স্কুলে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি এভাবেই চলছে।

চরম উদাসীনতা বিদ্যালয় কর্তৃপক্ষের। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি কোন নজর নেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। মনোজ কান্তি দেববর্মা নামে এক প্রাক্তন শিক্ষক তথা এলাকাবাসী জানান, বিদ্যালয়ে মাত্র সাত জন ছাত্রছাত্রী। শিক্ষক রয়েছেন দুজন। ইনচার্জ সহদেব দেববর্মা। তাদের চরম গাফিলতির কারণে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। বহুবার বিষয়টি নিয়ে এলাকাবাসী আঙ্গুল তুললেও কোনরকম ভুরুক্ষেপ নেই বিদ্যালয় কর্তৃপক্ষের। জেলা শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়েও অভিযোগ উঠছে এলাকায়। জেলা শিক্ষা আধিকারিক একবারের জন্য বিদ্যালয়টি পরিদর্শনে যান না। আর বর্তমান সরকারের মুখে শুধুমাত্র উন্নয়নের বুলি। বাস্তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কতটা বেহাল দশা সেটা এই বিদ্যালয় প্রমাণ করে। রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, তাদের জানা আছে মাস শেষে জনগণের পয়সায় মোটা মাইনে মিলবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান