স্যন্দন ডিজিটাল ডেস্ক,
আগরতলা। ২৫ জুলাই
: শনিবার
সকালে উদ্ধার হল মানব কঙ্কাল।
আমবাসা নতুন পল্লী এলাকায় চান্দ্রাই ছড়া থেকে উদ্ধার হয় এই কঙ্কাল। যে
জায়গায় কঙ্কালটি পাওয়া গেছে সেই জায়গাটি ছিল নতুন পল্লী এলাকার বাসিন্দা খগেশ দেবনাথের। শনিবার সকালে ছড়ার পাশে খগেশ দেবনাথ কাজ করতে গিয়ে শ্রমিকরা কঙ্কালটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে মালিক খগেশ দেবনাথকে জানালে তিনি আমবাসা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ছুটে আসেন আমবাসা থানার ওসি নন্দন দাস।
পুলিশ এসে কঙ্কালটি দেখতে পেয়ে খবর দেয় মহকুমা পুলিশ আধিকারিককে। ঘটনাস্থলে ছুটে আসে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই। পাশাপাশি খবর দেওয়া হয় ডিসিএম, ফরেন্সিক টিম এবং চিকিৎসককে। খবর পেয়ে ছুটে আসেন ডি সি এম
পূজা রিয়াং। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে
ফরেন্সিক টিম এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক। ডি সি এম
এর উপস্থিতিতে ফরেনসিক টিম মানব কঙ্কালটির পরীক্ষা-নিরীক্ষা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উচুই জানান সকালে খবর আসে নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়াতে একটি মানব কঙ্কাল পাওয়া যায়।
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এখন তদন্তক্রমে জানা যাবে কঙ্কালটি কার বা কোথায় থেকে
এসেছে। তিনি জানান আনুমানিক মাসখানেক আগে মৃত্যু হতে পারে। কারণ দেহের কোন অংশেই মাংস নেই। হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে নিয়ে
গেছে। তিনি জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি
কোন এক পুরুষের হবে।
ফরেনসিক টিম তদন্তক্রমে হয়তোবা এর সঠিক তথ্য
পাওয়া যাবে। এদিকে আমবাসায় মানব কঙ্কাল উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান