Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবাঙালি জাতির অস্তিত্ব নিয়ে ষড়যন্ত্র হলে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে নামার হুশিয়ার

বাঙালি জাতির অস্তিত্ব নিয়ে ষড়যন্ত্র হলে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে নামার হুশিয়ার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ আগস্ট : বাঙালীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে সরব হল আমরা বাঙালি দল। শনিবার দুপুরে আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। পরে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এসে মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করা হয়। উপস্থিত আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল, বাঙালি ছাত্র যুব সমাজের নেতা বিপ্লব দাস সহ অন্যান্য নেতৃত্ব।

আমারা বাঙালি দলের রাজ্য সম্পাদক বক্তব্য রেখে বলেন, গত কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে দেশে বিভিন্ন রাজ্যে বাঙ্গালীদের বিদেশি এবং অনুপ্রবেশকারী বলে চক্রান্ত করা হচ্ছে। শুধু তাই নয় ত্রিপুরা, পশ্চিমবঙ্গ থেকে দেশের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকা মানুষদের উপর নির্যাতন করছে। গায়ের জুড়ে পুলিশ লেলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে এনে পুশ ব্যাক করা হচ্ছে। এমনকি চক্রান্ত করে বাংলা ভাষাকে লুপ্ত করার চেষ্টা করছে। চক্রান্তকারীদের দাবি করছে বাংলা নাকি কোন ভাষায় নয়। চক্রান্তকারীরা চাইছে বাংলা ভাষাকে আঘাত করে বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার। এটা বাঙ্গালীদের জন্য সবচেয়ে বড় অপমান।

কারণ স্বাধীনতার এত বছর পর বাঙালিকে আবারো প্রমাণ দিতে হচ্ছে। তিনি আরো বলেন, সরকার যদি ইতিবাচক ভূমিকা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন নামবে আমার বাঙ্গালী। প্রয়োজনে বাঙ্গালীদের অস্তিত্ব অধিকার রক্ষার জন্য ভারতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আবার শুরু হবে। ভারতের ঐতিহ্যকে সম্মান করা মানে এমনটা নয় যে বাঙালি নিজেদের অস্তিত্ব ভুলে যাবে। আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে এ বিষয়ে জানান দিতে চেষ্টা করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য