Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিহারের নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী অপপ্রচারে নেমেছে কংগ্রেস : বিজেপি

বিহারের নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী অপপ্রচারে নেমেছে কংগ্রেস : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে জড়িয়ে অভাবনীয় শব্দ প্রয়োগের জন্য দেশে বিরোধী রাজনৈতিক দলের তীব্র সমালোচনা করল প্রদেশ বিজেপি। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির মুখাপাত্র নবেন্দু ভট্টাচার্যের বলেন, দেশব্যাপী কংগ্রেস যে ধরনের বক্তব্য রাখছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচারে নেমেছে। রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন আর জে ডি।

তারা চেয়েছিল বংশ পরম্পরা অনুযায়ী রাজনীতি করবেন। যা বাস্তবায়ন করতে পারছে না বিরোধীরা। তাই তারা অপপ্রচারে নেমেছে। তিনি আরো বলেন, কংগ্রেস মানসিক অস্বস্তিতে আছে। কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে তুই করে সম্বোধন করছেন। ভারতের সংস্কৃতিতে এটা চিন্তাও করা যায় না। কারণ মতাদর্শগতভাবে রাজনৈতিক লড়াই চলবে এবং জনগণ যাদের কাজের নিরিখে চাইবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু এভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টির চেষ্টা তীব্র নিন্দা জানায় বিজেপি। তিনি আরো বলেন, দেশের জনগণকে কংগ্রেসের জবাব দিতে হবে। এভাবে জনগণকে বিভ্রান্ত করা যায় না বলে দাবি করলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য