Wednesday, February 4, 2026
বাড়িখেলাঅ্যাশেজে তাকিয়ে কাউন্টিতে ফিরছেন ইংল্যান্ডের গতি তারকা

অ্যাশেজে তাকিয়ে কাউন্টিতে ফিরছেন ইংল্যান্ডের গতি তারকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৮ আগস্ট।। সবশেষ ম্যাচ খেলার ছয় মাস পেরিয়ে গেছে। অপেক্ষা আর কতদিনের? উত্তরটি হলো, এই শেষ হলো বলে! মার্ক উড জানালেন, সামনেই ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়া আগামী অ্যাশেজে ঝড় তোলার আশা নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে গতিময় বোলার ফিরতে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে।

উড সবশেষ খেলেছেন গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাঁ হাটুর ক্ষতিগ্রস্থ লিগামেন্ট সারিয়ে তুলতে পরের মাসেই অস্ত্রোপচার হয় তার। তখন ধারণা করা হয়েছিল, মাস চারেক পর ফিরতে পারবেন উড। ফেরার আশা নিয়েই ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে রেখেই পুনবার্সন চলছিল তার। অন্তত শেষ টেস্টে তাকে খেলানোর লক্ষ্য ছিল দলের। কিন্তু সেই প্রক্রিয়া ধাক্কা খায় সিরিজটির মাঝপথে। লর্ডসে তৃতীয় টেস্টের আগে তার হাঁটুতে জমে ওঠা তরল সরিয়ে নিতে হয়। তার ফেরাও পিছিয়ে যায়। এরপর ঠিক করা হয় সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের কোনো পর্যায়ে তাকে ফেরানো হবে। কিন্তু শেষ পর্যন্ত সেখানেও আরও অপেক্ষার সিদ্ধান্ত নয়। এখন অ্যাশেজে ফেরার লক্ষ্য নিয়েই এখন আর তাড়াহুড়ো করতে চাইছেন না উড। ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্ট-এ ৩৫ বছর বয়সী ফাস্ট বোলার বললেন, আগে কাউন্টিতে নিজেকে পরখ করতে চান তিনি। “ডারহামের হয়ে খেলার আশা করছি আমি, সেপ্টেম্বরে যেহেতু আমাদের কিছু ম্যাচ আছে। চেষ্টা করব সেখানে একটি-দুটি ম্যাচ খেলতে। “চোটের অবস্থা আপাতত ঠিকঠাক। ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা আসলে ছিল ৫০-৫০। তবে লর্ডসে বোলিং করছিলাম (নেটে), পরদিন আমার হাঁটু ফুলে ওঠে। পরে তরল বের করতে হয়। এরপর থেকে তাড়াহুড়ো না করে আগামী শীত মৌসুমের দিকেই তাকিয়ে আছি।” অ্যাশেজ পুনরুদ্ধারের লড়াইয়ে আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ইংলিশরা। এর আগে বেশ কিছুটা সময় আছে উডের সামনে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে আগামী ৮ সেপ্টেম্বর এসেক্সের বিপক্ষে ডারহামের ম্যাচ। এখানে উডের ফেরার সম্ভাবনা সামান্য। তবে ১৫ সেপ্টেম্বর উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো ফিরবেন তিনি। পরের ম্যাচে ২৪ সেপ্টেম্বর থেকে ইয়র্কশায়ারের বিপক্ষে তার খেলা নির্ভর করবে হাঁটুর অবস্থার ওপর। চোটজর্জর ক্যারিয়ারেও যখন মাঠে নেমেছেন উড, গতির মঙ্গে আপোস করেননি। ইংল্যান্ডের তথা গোটা বিশ্বের সবচেয়ে গতিময় বোলারদের একজন তিনি। অস্ট্রেলিয়ায় ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ড চরমভাবে মুখ থুবড়ে পড়লেও ১৭ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন উড। পরে দেশের মাঠে ২০২৩ অ্যাশেজেও তিনি ছিলেন দারুণ প্রভাববিস্তারী। প্রথম দুই টেস্টে তিনি খেলতে পারেননি, অস্ট্রেলিয়া এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তৃতীয় টেস্টে উড ফেরার পর দারুণ বোলিংয়ে সিরিজর চিত্র বদলে দেন। ১৪টি উইকেট নেন তিনি গুরুত্বপূর্ণ সময়গুলোতে। পেছনে থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করতে পারে ইংল্যান্ড। এবার অস্ট্রেলিয়াতেও তাকে পেতে তাই মরিয়া থাকবে ইংল্যান্ড। তিন বছরের অপেক্ষা শেষে সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরেছেন জফ্রা আর্চার। দীর্ঘ চোট কাটিয়ে অলিভার স্টোন কদিন আগে ফিরেছেন দা হান্ড্রেড টুর্নামেন্টে। জশ টং দারুণ ফর্মে আছে। ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসনরাও আছে। অ্যাশেজে তাই সম্ভাব্য সেরা পেস আক্রমণ পাওয়ার সম্ভাবনা ইংল্যান্ডের আছে। কেবল অভিজ্ঞ পেসার ক্রিস ওকসের কাঁধের চোট নিয়েই আছে শঙ্কা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য