Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদদায়িত্বে এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত হলেন মার্কিন সিডিসি প্রধান

দায়িত্বে এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত হলেন মার্কিন সিডিসি প্রধান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৮ আগস্ট।। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর পরিচালক সুজান মোনারেজকে দায়িত্ব নেওয়ার পর এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত করা হয়েছে। বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। এর পাশাপাশি টিকা নীতি ও জনস্বাস্থ্য বিষয়ক নির্দেশাবলী নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সিডিসির চারজন ঊধ্র্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র মার্কিন টিকা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। তিনি মে মাসে গর্ভবতী নারী ও স্বাস্থ্যবান শিশুদের জন্য কোভিড টিকার ফেডারেল সুপারিশ প্রত্যাহার করেন, জুনে সিডিসির বিশেষজ্ঞ টিকা উপদেষ্টা প্যানেলের সব সদস্যকে বরখাস্ত করে তাদের স্থলে নিজের বাছাই করা উপদেষ্টাদের নিয়োগ দেন যাদের মধ্যে তার সহযোগী টিকাবিরোধী আন্দোলন কর্মীও আছেন। পদত্যাগকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একজন বলেছেন, সিডিসির টিকাদানের সুপারিশ তরুণ আমেরিকানদের ও গর্ভবতী নারীদের ঝুঁকিতে ফেলছে। হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই বুধবার রাতে বলেন, “মোনারেজ প্রেসিডেন্টের আমেরিকাকে আবার স্বাস্থ্যবান করে তোলার এজেন্ডার সঙ্গে একমত ছিলেন না। তিনি এইচএইচএস নেতৃবৃন্দকে পদত্যাগ করার ইচ্ছার কথা জানানো সত্ত্বেও তা করতে অস্বীকার করেছিলেন। হোয়াইট হাউজ মোনারেজকে তার সিডিসির পদ থেকে অপসারণ করেছে।” মোনারেজের আইনজীবী মার্ক এস. জাইদ এবং অ্যাবি ডেভিড লোয়েল তিনি ( মোনারেজ) পদত্যাগ করেননি আর তাকে বরখাস্তও করা হয়নি বলে দাবি করেছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, “একজন সৎ ও বিজ্ঞানের প্রতি নিবেদিত ব্যক্তি হিসেবে তিনি পদত্যাগ করবেন না।” মোনারেজের আইনজীবীরা কেনেডির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, “অবৈজ্ঞানিক নির্দেশাবলীতে সমর্থন না দেওয়ায় ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাখাস্ত করতে না চাওয়ায় কেনেডি মোনারেজকে লক্ষ্যস্থলে পরিণত করেছেন।” সিডিসির প্রধান মেডিকেল কর্মকর্তা ডেব্রা হাউরি ও ন্যাশনাল সেন্টার ফর ইমইউনাইজেশন এন্ড রেসপির‍েটরি ডিজিজের পরিচালক দিমিত্রি দাসকালাকিস পদত্যাগ করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন হাউরি। রয়টার্স তাদের পদত্যাগপত্র পর্যালোচনা করে দেখেছে, তারা স্বাস্থ্য সংক্রান্ত ভুল তথ্যের বৃদ্ধি বিশেষ করে টিকার ক্ষেত্রে, বিজ্ঞানের ওপর আক্রমণ, স্বাস্থ্য বিষয়ক তথ্যকে রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে ব্যবহার, সংস্থার বাজেট হ্রাসের উদ্যোগ নেওয়া ও প্রভাব বিস্তারকে তাদের পদত্যাগের কারণ বলে উল্লেখ করেছেন। ন্যাশানাল সেন্টার ফর ইমার্জিং এন্ড জুওনোটিক ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক ড্যানিয়েল জার্নিগানও পদত্যাগ করেছেন। সংস্থাটি যুক্তরাষ্ট্রে প্রথম মানুষের দেহে মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ শনাক্ত হওয়ার খবর জানানোর কয়েকদিনের মধ্যে তিনি পদত্যাগ করলেন। এনবিসি নিউজ জানিয়েছে, সিডিসির জনস্বাস্থ্য তথ্য, নজরদারি ও প্রযুক্তি দপ্তরের পরিচালক জেন লেডেনও পদত্যাগ করেছেন। হাউরি তার পদত্যাগপত্রে লিখেছেন, “সম্প্রতি ঝুঁকির অতিরঞ্জন ও ভুল তথ্যের বৃদ্ধি প্রাণহানির কারণ হচ্ছে, এটি ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে হামের সর্বোচ্চ সংখ্যক ঘটনা দিয়ে প্রদর্শিত হয়েছে আর আমাদের সংস্থার ওপর সহিংস আক্রমণ চালানো হচ্ছে।” ট্রাম্পের প্রশাসন বাজেট কাটছাঁটা করার যে প্রস্তাব করেছে আর কেনেডির সংস্থা পুনর্গঠনের পরিকল্পনা সংস্থাটি এসব চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য