Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমন্দা আবহাওয়ার কারণে ৪৫ মিনিটের জন্য রাজ্য সফর হিমন্তের

মন্দা আবহাওয়ার কারণে ৪৫ মিনিটের জন্য রাজ্য সফর হিমন্তের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : অপ্রত্যাশিতভাবে গুয়াহাটিতে মন্দ আবহাওয়ার কারণে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে জরুরী অবতরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার বিকালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে করে দিল্লি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু গুয়াহাটিতে মন্দ আবহাওয়ার কারণে আগরতলার এম বি বি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি। এদিন মোট পাঁচটি বিমান এমবিবি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে।

এর মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছাড়া চারটি বিমান ছিল ইন্ডিগোর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জরুরি অবতরণের খবর পেয়ে এমবিবি বিমানবন্দরে ছুটে যান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় ৪৫ মিনিট আগরতলায় সময় কাটান তিনি। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং বিভিন্ন সরকারি কাজকর্মের সম্পর্কে খোঁজখবর নেন হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রে খবর রাজ্যের বর্তমান বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি কাজকর্মে ব্যস্ত থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা করতে পারেননি। তবে উনার ৪৫ মিনিটের সফরকে স্বাগত জানিয়েছেন বলে খবর। এরপর আবহাওয়া অনুকূলে চলে এলে এমবিবি বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের সামাজিক মাধ্যমে এ খবর নিশ্চিত করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য