স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবসকে উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সদর জেলার উদ্যোগে মহিলা স্বাস্থ্য সংকল্প “প্রিয়দর্শিনী উড়ান” কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকালে রাজধানীর বটতলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ২০ আগস্ট রাজীব গান্ধীর জন্ম দিবস, এর অঙ্গ হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে। রাজ্যের নয়টি প্রশাসনিক জেলা স্তরে এই কর্মসূচি পালন করছে মহিলা মোর্চা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে গরিব দুঃস্থ মহিলাদের হাতে স্যানিটারী ন্যাপকিন তুলে দেয় মহিলা কংগ্রেস কর্মীরা। মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে সুস্থ রাখার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নিয়েছে মহিলা কংগ্রেস।

