Saturday, September 19, 2026
বাড়ি স্বাস্থ্য স্তন ক্যান্সার ; বাজারে আসতে চলেছে নতুন ওষুধ

স্তন ক্যান্সার ; বাজারে আসতে চলেছে নতুন ওষুধ

স্তন ক্যান্সার ; বাজারে আসতে চলেছে নতুন ওষুধ

 

  স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর :   অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিয়োথেরাপিকিচ্ছুটির দরকার নেই। শুধু মাত্র ওষুধ খেয়েই নির্মূল হবে ক্যান্সারের কোষ। স্তন ক্যান্সারের চিকিৎসায় এমনই এক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। বাজারে আসতে চলেছে স্তন ক্যান্সার নির্মূল করার ওষুধক্যামিজেস্ট্র্যান্ট। অ্যাস্ট্রোজেনেকার নামে একটি ওষুধ এইক্যামিজেস্ট্র্যান্টতৈরি করেছে।

বাজারে এটি বিক্রি হবেইটক্যামানামে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই ওষুধ তৈরিতে অনুমোদনও দিয়েছে। এটা হলো সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর ডিগ্রেডার (SERDs) নামক গ্রুপের একটি ড্রাগ। স্তন ক্যান্সারে আক্রান্ত হলে ক্যান্সারের কোষ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যামিজেস্ট্র্যান্ট এই কোষের বিভাজনকে বন্ধ করে দেবে। ফলে ক্যান্সারের কোষ শরীরের অন্য কোথাও ছড়াতে পারবে না। তা ছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে মিউটেশন শনাক্ত হওয়ার পরেই এই ওষুধের ব্যবহার শুরু করা যায়। স্ক্যানে ক্যান্সারের বৃদ্ধি ধরা পড়ার আগেই এই ওষুধ নিজের কাজ শুরু করে দেয়।

স্তন ক্যানসারের জন্য দায়ী এইচইআর এইচইআরনামক দুটি জিন। এইচইআরজিনটির জেরে ক্যান্সার সেরে গেলেও পুনরায় ফিরে আসে। আর এই জিন অধিক সক্রিয় হলে শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের তারতম্যও বেশি লক্ষ্য করা যায়। যখনই এই দুই হরমোন ভারসাম্যহীন হয়ে যায় তখনই কোষের অস্বাভাবিক অনিয়মিত বিভাজন শুরু হয়। তার সঙ্গে দোসর হয় এইচইআর আর তখনই ক্যান্সারের কোষ বৃদ্ধি পেতে থাকে। ক্যামিজেস্ট্র্যান্ট এই প্রক্রিয়াতেই বাধা দেবে। এটি ইস্ট্রোজেন রিসেপ্টরকে টার্গেট করে কাজ করবে।

ক্যামিজেস্ট্র্যান্ট ক্যান্সারের কোষের বাড়বাড়ন্তকে বন্ধ করবে। দ্রুত বাড়তে দেবে না। প্রাথমিক পর্যায়ে রোগীকে খাওয়ার আগে বা পরে ৭৫ মিলিগ্রামের একটি ক্যাপসুল দেওয়া হবে। তারপরে রোগীর শারীরিক অবস্থা দেখে ওষুধের ডোজ় বাড়ানো বা কমানো হবে। তবে যে কোনও ক্যান্সারের মতো স্তন ক্যান্সারও প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সুস্থ হয়ে ওঠা সম্ভব। শুধু তা- নয়, চিকিৎসা করাও সহজ হয়।

 

১. ক্যামিজেস্ট্র্যান্ট কী?
ক্যামিজেস্ট্র্যান্ট একটি SERD শ্রেণির ওষুধ, যা নির্দিষ্ট ধরনের হরমোন-রিসেপ্টর-পজিটিভ স্তন ক্যান্সারে ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দিতে কাজ করে।

২. ক্যামিজেস্ট্র্যান্ট কি অস্ত্রোপচার বা কেমোথেরাপির বিকল্প?
সব রোগীর ক্ষেত্রে নয়। ক্যান্সারের ধরন পর্যায় অনুযায়ী অস্ত্রোপচার, রেডিয়োথেরাপি, কেমোথেরাপি বা অন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে।

৩. এই ওষুধ কী ভাবে কাজ করে?
এটি ক্যান্সার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরকে লক্ষ্য করে কাজ করে, ফলে ইস্ট্রোজেন-নির্ভর ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে।

৪. ক্যামিজেস্ট্র্যান্ট কি সব ধরনের স্তন ক্যান্সারে ব্যবহার করা যায়?
না। এটি নির্দিষ্ট ধরনের স্তন ক্যান্সারের জন্য ব্যবহারের উপযোগী। রোগীর রিপোর্ট দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেন।

৫. স্তন ক্যান্সার কি পুরোপুরি সেরে যায়?
অনেক ক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে, স্তন ক্যান্সারের সফল চিকিৎসা সম্ভব। তবে ফলাফল ক্যান্সারের ধরন, পর্যায় রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে।

 

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha