Friday, August 7, 2026
বাড়ি শ্রেণী বহির্ভূত সাংবাদিক বিনোদন ক্লাবে শ্যামসুন্দর হেলথ কার্ড বিতরণ

সাংবাদিক বিনোদন ক্লাবে শ্যামসুন্দর হেলথ কার্ড বিতরণ

সাংবাদিক বিনোদন ক্লাবে শ্যামসুন্দর হেলথ কার্ড বিতরণ

ক্রীড়া প্রতিনিধি ।। সাংবাদিক বিনোদন ক্লাবের সদস্যরাও পেলেন হেলথ কার্ডের সুবিধা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং সেরাম গ্রুপের যৌথ প্রয়াসে তৈরি এই হেলথ কার্ডের মাধ্যমে আকর্ষণীয় ছাড়ে সেরাম থেকে সমস্ত পরীক্ষা করার সুযোগ পাবেন সাংবাদিকরা। গত ১২ জানুয়ারি, জাতীয় যুব দিবসে আগরতলা প্রেসক্লাবেই এই কার্ডটির সূচনা হয়েছিল।

 শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক বিনোদন ক্লাবের সকল সদস্যদের জন্য এই কার্ড প্রদান করা হয়েছে। দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক বিনোদন ক্লাবের সদস্যদের হাতে এই হেলথ কার্ড তুলে দেওয়া হয় এবং তার উপযোগিতা ও ব্যবহার সম্পর্কে জ্ঞাত করা হয়। অনাড়ম্বর এই অনুষ্ঠানে জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে, সহ-সম্পাদক অনির্বাণ দেব প্রমুখ ক্লাবের সকল সদস্যদের হাতে এই হেলথ কার্ড তুলে দেন। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য কর্মকর্তা সুব্রত দেবনাথ, অভিষেক দেববর্মা, বিশ্বজিৎ দেবনাথ, রাজেশ রায়, দিব্যেন্দু দে, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শ্যামসুন্দর কোং জুয়েলার্স ও সেরাম গ্রুপকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান সচিব অভিষেক দে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha