Monday, September 28, 2026
বাড়ি শ্রেণী বহির্ভূত শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ

শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ

শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : শিক্ষকের বদলির প্রতিবাদ ও বিদ্যালয়ে শিক্ষক নিযুক্তির দাবিতে ঋষ্যমুখ ব্লকের মানিরাম বাড়ি এলাকায় বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক-সংকটের কারণে পড়াশুনা লাটে উঠেছে।

 তাই বৃহস্পতিবার বিদ্যালয়ের পঠন পাঠন ছেড়ে দিয়ে মানিরামপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয় এবং পথ অবরোধের করে তারা। এদিন অবরোধে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন অভিভাবকরা এবং স্কুল পরিচালন কমিটির সদস্যরা। তারা দুপুর বারোটা নাগাদ মানিরামপুর বাজার সংলগ্ন ঋষ্যমুখ ভায়া জোলাইবাড়ি রাস্তা অবরোধ করে রাখে। অবরোধের জেরে কয়েক ঘণ্টার জন্য স্তব্দ হয়ে যায় যান চলাচল।

খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে বিদ্যালয় পরিদর্শক। তারপর অবরোধকারীদের সাথে কথা বলেন বিদ্যালয় পরিদর্শক। অবরোধ কারীরা শিক্ষক সংকটের কথা তুলে ধরে বদলির আদেশ প্রাপ্ত শিক্ষকের বদলির আদেশ রদ করার আবেদন জানান। বিদ্যালয় পরিদর্শক আশ্বস্ত করেন এ বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে কথা বলে সমস্যা সমাধান করবেন। এই আশ্বস্ত পাওয়ার পর অবশেষে ছাত্র ছাত্রীরা অবরোধ তুলে নেয়। অবরোধ তুলে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই আশ্বাস কতটুকু কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এই দিনের ছাত্র-ছাত্রীদের অভিযোগে স্পষ্ট হয়ে গেছে রাজ্যের প্রত্যন্ত এলাকায় শিক্ষক সংকটে ভুগছে বিদ্যালয় গুলি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha