Monday, August 10, 2026
বাড়ি রাজ্য পুলিশের গাড়িতে মোবাইল বায়ো টয়লেট

পুলিশের গাড়িতে মোবাইল বায়ো টয়লেট

পুলিশের গাড়িতে মোবাইল বায়ো টয়লেট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি : পুলিশের সদর দপ্তরে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশের মোবাইল বায়ো টয়লেটের উদ্বোধন করা হয়। এদিন মোবাইল বায়ো টয়লেটের উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব। পরে তিনি বলেন, অনেক সময় দেখা যায় পুলিশ কর্মীরা যে স্থানে কর্মরত রয়েছে সেখানে টয়লেটের কোন ব্যবস্থা নেই। তখন পুলিশ কর্মীদের সমস্যায় পড়তে হয়।

 সেই সমস্যা দূরীকরণের ভাবনা থেকে এই মোবাইল বায়ো টয়লেট তৈরি করা হয়েছে। এইদিন সবুজ পতাকা নেরে মোবাইল বায়ো টয়লেটের সূচনা করে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান ছোট ছোট ভাবনা থেকে বড় কোন কাজ হয়ে যায়। তিনি মোবাইল বায়ো টয়লেটের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন পুলিশের পুরানো গাড়িকে ব্যবহার করে এই মোবাইল বায়ো টয়লেট তৈরি করা হয়েছে। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিকেরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha