Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য আসাম এবং ত্রিপুরার একাধিক জায়গায় অভিযান চালিয়ে ১৮৫ কোটি টাকার মেথামফেটামিন টেবলেট সহ আটক ৩

আসাম এবং ত্রিপুরার একাধিক জায়গায় অভিযান চালিয়ে ১৮৫ কোটি টাকার মেথামফেটামিন টেবলেট সহ আটক ৩

আসাম এবং ত্রিপুরার একাধিক জায়গায় অভিযান চালিয়ে ১৮৫ কোটি টাকার মেথামফেটামিন টেবলেট সহ আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : আসাম এবং ত্রিপুরার একাধিক জায়গায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকার নেশা সামগ্রী আটক করল ডি.আর.আই আসাম রাইফেলসের জওয়ানরা। মোট চারটি ট্রাক গাড়ি দিয়ে আগরতলায় পাচারের চেষ্টা হয় ১৮৫.৪৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বলে সূত্রে খবর। পুলিশ এই ঘটনায় তিনজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া, পানিসাগর এবং শিলচরে এই অভিযান চলে। এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, পানিসাগরে ৫০ কেজি গোলাপি রঙের ট্যাবলেট আটক করা হয়।

মেথামফেটামিন বলে সন্দেহ করা হয়। পরবর্তী সময়ে পরীক্ষা-নিক্ষার পর প্রশাসন জানতে পারে অ্যামফিটামিনের উপস্থিতি রয়েছে এই ট্যাবলেট গুলির মধ্যে। যার কালোবাজারি মূল্য আনুমানিক চল্লিশ কোটি টাকা। পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করেছে। দ্বিতীয় অভিযানটি হয় শিলচর থেকে ১০০ কিলোমিটার দূরে আসামের রামনাথপুর এলাকায়। সেখানে লরি থেকে একই ধরনের নেশা জাতীয় ট্যাবলেট আটক করা হয়। কিন্তু পুলিশ গাড়ি চালক সহ চালককে আটক করতে পারেনি। খোয়াই থেকে আগরতলার দিকে যাওয়ার সময় সিমেন্টের একটি গাড়ি আটক করা হয়। গাড়ির কেবিনে ছাদের লুকানো ২৯৫ টি প্লাস্টিক প্যাকেট থেকে ৭২. কেজি গোলাপি রঙের নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ গাড়ি চালককে আটক করে এবং গাড়িটি নিজের হেফাজতে নেয়। সমস্ত জায়গার অভিযানে মোট ২৩১. কেজি ট্যাবলেট আটক করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় ১৮৫.৪৪ কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর। এদিকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের সাফল্য তুলে ধরে বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার দিকে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha