Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ১১টি ভিলেজ কমিটির বিজেপি ও তিপরা মথা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

১১টি ভিলেজ কমিটির বিজেপি ও তিপরা মথা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

১১টি ভিলেজ কমিটির বিজেপি ও তিপরা মথা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ সেপ্টেম্বর :মান্দাই ব্লকের ১৫ টি ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড় জয় হাসিল করল এনডিএ জোট। রবিবার রিটার্নিং অফিসার পূজন সেন এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর। আগামী ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে প্রথম মক পোল অনুষ্ঠিত হবে। মান্দাই ব্লকে মোট ২৬ টি ভিলেজ কমিটি রয়েছে।

 এর মধ্যে ১৫ টিতে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে, আর ১১টি ভিলেজ কমিটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। তারা বিজেপি এবং তিপরা মথার প্রার্থী। বিজেপি তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। বাকি আটটি আসনে লড়াই করবে বিজেপি। সিপিআইএম মোট ৮২ টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছিল। এরমধ্যে ৪২ টি প্রত্যাহার করে নিয়েছে। আর একটি মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। বাকি ৩৯ টি আসনে তারা লড়াই করবে। ৩৫ টি আসনে নির্দল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের পর এখন কুড়িটি আসনে তারা লড়াই করতে চলেছেন। এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha