Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য সিএনজি স্টেশনের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলো চালকরা

সিএনজি স্টেশনের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলো চালকরা

সিএনজি স্টেশনের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলো চালকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ সেপ্টেম্বর  : খোয়াইয়ের একমাত্র সিএনজি স্টেশনের উপরই নির্ভর করে গোটা শহরের অটো চালকরা। কিন্তু শনিবার সকাল থেকেই দেখা দেয় চরম বিশৃঙ্খলা। ভোর প্রায় চারটা থেকে গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন অটোচালকরা। অটোচালকদের অভিযোগ, সিএনজি স্টেশনের জেনারেটর মেশিন বিকল হয়ে যাওয়ায় দুপুর দুটো পর্যন্ত একটি গাড়িও গ্যাস নিতে পারেনি।

ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।অটো চালকদের দৈনিক আয়ের উপর নির্ভর করেই চলে তাদের সংসার। দিনের অর্ধেক সময় যদি গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে কাটে, তাহলে পরিবারের মুখে খাবার তুলে দেবেন কীভাবে? অটো শ্রমিকদের আরও অভিযোগ, এই সমস্যা নতুন নয়। গত চার-পাঁচ মাস ধরেই বিভিন্ন সময়ে সিএনজি পরিষেবা নিয়ে একই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। বারবার সমস্যার কথা জানিয়েও স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ চালকদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha