Monday, September 21, 2026
বাড়ি রাজ্য নতুন গাড়ির চাকা খুলে নিল চোরের দল

নতুন গাড়ির চাকা খুলে নিল চোরের দল

নতুন গাড়ির চাকা খুলে নিল চোরের দল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর ; রাতের আধারে পণ্যবাহী বোলেরো পিক আপ গাড়ির দুটি চাকা খুলে নিয়ে গেলো চোরের দল। ঘটনা সিধাই থানাধীন শনি বাজার এলাকায়। জানা যায় স্বপন দেববর্মা নামে এক ব্যক্তি মাত্র দিন আগে বোলেরো পিকআপ গাড়ির ক্রয় করেন। রাতে তার বাড়ির সামনেই ছিল গাড়িটি।

কিন্তু রবিবার ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন তার গাড়ির চাকা খুলে নিয়ে গেছে চোরের দল। নিজ বাড়ির সামনেই রাস্তার পাশে দাঁড় করানো ছিল গাড়িটি। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। গাড়ির মালিক স্বপন দেববর্মা জানান, স্থানীয় কিছু নেশা কারবারি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha