Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে চুরি, হামলার অভিযোগ! আমতলীতে আটক অভিযুক্ত

প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে চুরি, হামলার অভিযোগ! আমতলীতে আটক অভিযুক্ত

প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে চুরি, হামলার অভিযোগ! আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা :- আমতলীর আদর্শ পাড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে গৃহস্বামীকে হামলা করে এক ব্যক্তি। আক্রান্ত গৃহস্বামী ৭১ বছর বয়সি প্রাক্তন পুলিশ কর্মী পরিমল দত্ত।


ঘটনার পর আমতলী থানার পুলিশ অভিযুক্ত সাগর দেবনাথকে আটক করেছে। তার বাড়ি তিপানিয়া এলাকায় বলে জানা গেছে।


অভিযোগ, সাগর দেবনাথের বিরুদ্ধে একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি আর.কে.পুর থানা এলাকায় বাইক চুরির ঘটনার সঙ্গেও তার যোগ থাকার অভিযোগ সামনে এসেছে।


চুরির চেষ্টা ও গৃহস্বামীকে হামলার অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha