Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ

নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ

নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ সেপ্টেম্বর :ভিলেজ কমিটির নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। সরকারি দপ্তরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। নির্বাচনী বিধি নিষেধ চলাকালীন সময়ে বিভিন্ন পঞ্চায়েত ভিলেজ এলাকার বেনিফিশিয়ারিদের মধ্যে চলছে শুকর ছানা বিরতন। ফলে প্রানীসম্পদ বিকাশ দপ্তরের ভূমিকা প্রশ্নের মুখে। জানা যায়, ভিলেজ কমিটির নির্বাচনের মুখে শান্তির বাজার প্রানীসম্পদ বিকাশ দপ্তরের উদ্দ্যোগে বোকাফা ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়ত ভিসি এলাকার বেনিফিসারী নির্ধারন করে শুকর ছানা বিতরন করা হয়।

 বুধবার শান্তির বাজার প্রানীসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শুকরের ছানাগুলি বিতরন করা হয়। এইভাবে নির্বাচন চলাকালীন সময়ে এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে শান্তির বাজার প্রানীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। কেউ কেউ মনে করছে শান্তির বাজার প্রানীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক নির্বাচন চলাকালীন ভোটারদের প্রভাবিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এখন দেখার বিষয় রাজ্য নির্বাচন কমিশনের নজরে আসার পর বিষয়টি তদন্ত হয় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha