স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ সেপ্টেম্বর : শরিক নেতার ক্ষতের মধ্যে মলম লাগালেন বিধায়ক!বুধবার জিবি হাসপাতালে আহত স্বপন দেববর্মাকে দেখতে গেলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। অভিযোগ, মঙ্গলবার হেজামারা ব্লকের সামনে আই পি এফ টি -র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মাকে তিপ্রা মথার দুর্বৃত্তরা মারধর করে। পরবর্তী সময় আহত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্বপন দেববর্মাকে। সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর আহত হয়েছেন তিনি।
বুধবার
জিবি হাসপাতালে চিকিৎসাধীন স্বপন দেববর্মাকে দেখতে যান তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, স্বপন দেববর্মার উপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে রক্ষায় পুলিশ কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। তবে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা তিপরা মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিলেন, যা করা উচিত
হয়নি। এর তীব্র নিন্দা
জানানো হচ্ছে। দলের কর্মীদের অত্যন্ত খারাপ লেগেছে স্বপন দেববর্মার এমন মন্তব্যে। একই সঙ্গে তিনি জানান, তিপরা মথা অত্যন্ত শৃঙ্খলা বদ্ধ রাজনৈতিক দল। এদিনের হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করবে। ঘটনার ২৪ ঘন্টা পর
খবর লেখা পর্যন্ত কোন দুর্বৃত্ত গ্রেপ্তার হয়নি। সূত্রের খবর, পুলিশ দুর্বৃত্ত বাহিনীর চোখ রাঙানোর আতঙ্কে ভুগছে। উল্লেখ্য, দুর্বৃত্ত বাহিনীর এ ধরনের সন্ত্রাসীয়
কার্যকলাপ রাজ্যের মানুষের কাছে নতুন নয়। আগেও এমন সন্ত্রাসীয় ঘটনা রাজ্যের পাহাড়ে সংগঠিত করেছে তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান