Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য আক্রান্ত আই.পি.এফ.টি নেতা স্বপন দেববর্মা, লজ্জায় মুখ পুড়ল এন.ডি.এ জোটের

আক্রান্ত আই.পি.এফ.টি নেতা স্বপন দেববর্মা, লজ্জায় মুখ পুড়ল এন.ডি.এ জোটের

আক্রান্ত আই.পি.এফ.টি নেতা স্বপন দেববর্মা, লজ্জায় মুখ পুড়ল এন.ডি.এ জোটের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচনের আগে লজ্জায় মুখ ঢাকলো শাসক শিবির তথা এন.ডি.এ জোটের। আক্রান্ত হলেন আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। মঙ্গলবার খোয়াই নিজ বাড়িতে যাওয়ার সময় হেজামারা ব্লকের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় তার উপর তিপরা মথার দুর্বৃত্তরা আক্রমণ চালায় বলে অভিযোগ। প্রচন্ড রক্তক্ষরণের পর তাকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসে জিবি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে পৌঁছান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

 ঘটনা তীব্র নিন্দা জানান সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শরিক বন্ধুর দিকে সরাসরি আঙ্গুল তুলে কঠোর শাস্তি দাবী করেন তারা। স্বপন দেববর্মা জানান তিনি নির্বাচন কমিশনের নিকট একটি চিঠি জমা দিয়েছেন। সেই চিঠির প্রতিলিপি তিনি খোয়াই নিজ বাড়িতে যাওয়ার সময় হেজামারা ব্লকে রিটার্নিং অফিসারের নিকট দিয়ে যাওয়ার জন্য হেজামারা ব্লকের সামনে নিজের গাড়ি দাড় করান।

 সেই সময় তিপ্রা মথার কর্মীরা ওনার গাড়ির উপর অতর্কিত হামলা করে বসে। তখন ওনার গাড়ি চালক হেজামারা ব্লকে থাকা পুলিশ কর্মীদের কাছে গিয়ে ঘটনার বিষয়ে জানান। পুলিশ কর্মীরা এসে ওনাকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নামার পর লাঠি দিয়ে পিছন থেকে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায়। পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, আই.পি.এফ.টি এবং তিপরা মথার পক্ষ থেকে যে এনডিএ জোট হয়েছে সেটা দলের তৃণমূল স্তরে মানতে পারছে না। কারণ বহু আশা-আকাঙ্ক্ষা নিয়ে বুক বেঁধে ছিল তৃণমূল স্তরের কর্মীরা। সে আশায় বাধা হয়ে দাঁড়ালো উভয় দলের নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha