Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ২৫ বছর ধরে রাস্তা সংস্কার নেই, ঢাক ফাটছে সুশাসনের

২৫ বছর ধরে রাস্তা সংস্কার নেই, ঢাক ফাটছে সুশাসনের

২৫ বছর ধরে রাস্তা সংস্কার নেই, ঢাক ফাটছে সুশাসনের

 



স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : স্বর্ণযুগ এবং হীরা মডেল সবই যেন একই রকম লাগছে জনগণের কাছে। কারণ বাম আমলের মতোই ডবল ইঞ্জিন সরকারের জামানায় রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে জনগণ। নরসিংগড় ভাগলপুর বিন পাড়ার বাসিন্দারা জানান এলাকার রাস্তাটি ২৫ বছর ধরে অত্যন্ত বেহাল দশায় পরিণত হয়ে আছে। মানুষ যাতায়াত করতে পারছে না। একজন রোগীকে পর্যন্ত গাড়ি দিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া সম্ভব নয় এই রাস্তা দিয়ে।

বাম জামানা থেকে এই রাস্তা নিয়ে অভিযোগ এলাকাবাসীর। ২০১৮ সালে রাজ্য সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকার বিধায়কের মুখ পরিবর্তন হয়। এলাকার বিধায়ক হন কৃষ্ণধন দাস। তিনিও রাস্তা সংস্কারের জন্য কোন উদ্যোগ নেন নি। বর্তমান বিধায়ক নয়ন সরকারও রাস্তাটি সংস্কার করে দিচ্ছেন না। তাই এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিলেন এলাকাবাসী। কারণ গত আট বছরে তারা বিজেপি বিধায়ক প্রতিষ্ঠিত করে দেখেছেন এবং সিপিআইএমের বিধায়ককেও দেখেছেন। কেউই তাদের রাস্তা সংস্কার করে দিচ্ছে না। ভোট আসলে শুধুমাত্র প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। এলাকার বিধায়ক বহুবার আশ্বস্ত করেছেন রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। কিন্তু রাস্তা দিয়ে আর সংস্কার হয়নি এমনটাই অভিযোগ এলাকাবাসীর। তবে এলাকাবাসী ক্যামেরার আড়ালেও একাধিক বিষয় তুলে ধরেছেন। বুক ফাটে, কিন্তু মুখ ফাটে না এমন অবস্থা এলাকাবাসীর।



Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha