Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য জোটের জট কাটল না, অথচ ১৬ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা

জোটের জট কাটল না, অথচ ১৬ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা

জোটের জট কাটল না, অথচ ১৬ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণা হয়ে গেলেও জোটের জট কাটল না বিজেপি এবং তিপরা মথার। অথচ শুরু হয়ে গেছে রাজনৈতিক তৎপরতা। জট ধর্ম দূরে রেখে রাজ্যের শাসক দল বিজেপি- আগেই মনোনয়ন জমা দিয়ে চমক দিল জোট শরিক তিপ্রা মথা। রাজ্য নির্বাচন কমিশনার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি।

আর সেই নির্বাচনী লড়াইয়ে এবার প্রথম পদক্ষেপ নিল তিপ্রা মথা। বৃহস্পতিবার ডুকলি আর.ডি ব্লকের অধীনে তিপ্রা মথা দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। পূর্ব জারুলবাছাই, পশ্চিম জারুলবাজার এবং কালিদাসপাড়া এলাকার মোট ২৩ টি আসনের মধ্যে ১৬ টি আসনে মনোনয়ন জমা দিয়েছে তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা। মনোনয়ন পত্র দাখিল করার পর প্রার্থীরা জানান, জয় নিয়ে তারা আশাবাদী। আরো জানিয়েছেন বাকি আসনগুলির প্রার্থীরা মনোনয়নপত্র আগামী শুক্রবার দাখিল করবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই প্রথম ডুকলি আরডি ব্লক এলাকায় শাসক দল বিজেপির আগেই তাদের জোট শরিক তিপ্রা মথা মনোনয়ন জমা দিল। ফলে নির্বাচনের আগেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

জোটের শরিক হলেও মাঠের নির্বাচনী সমীকরণে বিজেপি তিপ্রা মথার অবস্থান কী হতে চলেছেসেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।উল্লেখ্য, চলতি বছরের টিটিএএডিসি নির্বাচনে তিপ্রা মথা ২৮ টির মধ্যে ২৪ টি আসন জিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। আসন্ন নির্বাচনে বিজেপি এবং মথার মধ্যে আসন ভাগাভাগি নিয়ে জট কাটছে না বলে চূড়ান্ত কোন সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারছেন না দুই দলের নেতৃত্ব। কিন্তু দুই দলের নেতৃত্বেই ভালো করে জানে কাউকে ছাড়া কারোর উদ্ধার নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha