স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচনের আগে রাজ্যের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে রাজ্যের আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীরা। কোনভাবে সফলতা অর্জন করতে না পারলেও দুদিন পর পর আন্দোলনে ডাক দিয়ে মানুষের দুর্ভোগ চরমসীমায় নিয়ে যাচ্ছে। কোন ধরনের কড়া পদক্ষেপ নেই প্রাক্তন কুখ্যাত বৈরীদের বিরুদ্ধে। জামাই আদর করে তাদের ঘরে ফেরানোর পর থেকে রাজ্যের মধ্যে তাদের নাটক মঞ্চস্থ চরমসীমা অতিক্রম করতে চলেছে। এবার আবারো তারা আন্দোলনের ডাক দিয়ে রাজ্যকে অশান্ত করে উপক্রম তৈরি করতে কাল হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণা হয়ে গেছে। রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
এর মধ্যে তাদের নাটক মঞ্চস্থের পেছনে কোন রাজনৈতিক বদ উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করছে সচেতন নাগরিক মহল। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২০২৪ সালে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার শর্তগুলি আজও সঠিকভাবে পালন করা হয়নি। সেই কারণেই এই বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনে এন এল এফ টি সভাপতি প্রসেনজিৎ দেববর্মা। তিনি জানান, ২০২৪ সালে সম্পাদিত চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধের আবারো ডাক দিলো বিভিন্ন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের নেতৃত্ব।
বনধ
চলাকালীন বিভিন্ন স্থানে জমায়েত ও আন্দোলন কর্মসূচি
নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপর কোনো ধরনের বলপ্রয়োগ করা হলে পরিস্থিতির পরিণতি অন্যরকম হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত
আন্দোলন ও বনধ কর্মসূচি
চলবে বলেও জানায় তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান