Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য ছাত্রীর ছুরিকাঘাতে আহত ছাত্র

ছাত্রীর ছুরিকাঘাতে আহত ছাত্র

ছাত্রীর ছুরিকাঘাতে আহত ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : স্কুল চলাকালীন দশম শ্রেণির এক ছাত্রী নবম এক ছাত্রের পীঠে ছুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। ছাত্রটি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। সাথে সাথেই স্কুল কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় এবং খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার ব্যাপারে ছাত্রের বাবা জানায় যে, তার পনেরো বছরের ছেলে অনির্বান ধর বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

 দুপুরে স্কুলে টিফিনের বিরতির সময় অনির্বান এবং তার দুই বন্ধু মিলে গল্প করছিল। সেসময় দশম শ্রেণির এক ছাত্রী তাদের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রীটি হঠাৎ করে অনির্বানকে প্রশ্ন করে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করছো কেন? এই কথা শোনে অনির্বান বলে, দিদি আমরা তুমাকে চিনি না আর, তোমাকে নিয়ে হাসাহাসি করিনি। এই কথা বলতেই দশম শ্রেণির ছাত্রীটি নিজের ব্যাগ থেকে ছুড়ি বের করে অনির্বানের ঘাড়ে ছুড়ি ঢুকিয়ে দেয়। সাথে সাথেই অনির্বান মাটিতে লুটিয়ে পড়ে এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়। উপস্থিত ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখে চিৎকার চেচামেচি শুরু করলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন।

দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে ছাত্রকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায় যে, ছাত্রীটি যে ছুড়ি দিয়ে আঘাত করেছে, সেই ছুড়িটি পুরোপুরি ছাত্রের বাম দিকের ঘাড়ে ঢুকে যায়। চিকিৎসক ছাত্রের ঘাড়ে একটি সেলাই দিয়েছেন। ছাত্রটি ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। অনির্বানের বাবা জানান যে, ছাত্রীটির বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করবেন। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কৈলাসহর থানায় খবর দেয় এবং খবর পেয়েই কৈলাসহর থানার পুলিশ স্কুলে এসে ছাত্রীটিকে থানায় নিয়ে যায়। স্কুল সূত্রে জানা গেছে ছাত্রীটির বয়স সতেরো। এবছর মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য ছাত্রীটি স্কুলে ফর্ম ফিলাপ করার জন্য এসেছিলো। অন্যদিকে, কৈলাসহর থানা সূত্রে জানা যায় যে, ছাত্রীটি এই ঘটনা করেছে বলে পুলিশের কাছে নিজেই স্বীকার করেছে। ছাত্রীটি এও জানায় যে, নবম শ্রেণির ছাত্ররা তাকে দেখে ইভটিজিং করছিলো এবং তাকে ঢিল ছুঁড়ছিলো। তাই, নিজেকে রক্ষার করার জন্য এই কাজ করেছে। ছাত্রীটি পুলিশের কাছে এও জানায় যে, যে ছুড়ি দিয়ে আঘাত করেছে, সেই ছুড়িটি অনলাইনে অর্ডার করে এনেছে। এই ঘটনায় বিদ্যানগর স্কুল সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha