Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য এসপিওদের বেতন বাড়ানোর পরিকল্পনা নেই, বিধানসভায় জানাল রাজ্য সরকার

এসপিওদের বেতন বাড়ানোর পরিকল্পনা নেই, বিধানসভায় জানাল রাজ্য সরকার

এসপিওদের বেতন বাড়ানোর পরিকল্পনা নেই, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা: এসপিও জওয়ানদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে বিধানসভায় প্রশ্ন উঠলেও আপাতত বেতন বাড়ানোর কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের। বর্তমানে এসপিওদের মাসিক বেতন-ভাতা ১১ হাজার ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ২১ হাজার টাকা করার কোনও সিদ্ধান্ত সরকারের নেই বলে বিধানসভায় জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।


ত্রিপুরা বিধানসভায় অ্যাসেম্বলি অ্যাডমিটেড স্টার্ড প্রশ্ন নম্বর ৯৬-এর উত্তরে এসপিও জওয়ানদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

বাম বিধায়ক দীপঙ্কর সেনের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে এসপিওদের বেতন-ভাতা ১১ হাজার ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ২১ হাজার টাকা করার কোনও পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই।

বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে—এই সংক্রান্ত পরবর্তী প্রশ্নকেও সরকারি উত্তরে প্রযোজ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।

শুধু বেতন বৃদ্ধি নয়, এসপিওদের জন্য অন্যান্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের কোনও পরিকল্পনা রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরেও সরকার জানিয়েছে—আপাতত অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা নেই।

অর্থাৎ, বিধানসভায় দেওয়া সরকারি উত্তরে স্পষ্ট, বর্তমানে এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধি কিংবা নতুন সুযোগ-সুবিধা দেওয়ার কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha