স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ আগস্ট :২০২৪
সালের টেট
ওয়ান এবং
টেট টু
পরীক্ষায় উত্তীর্ণ
হওয়া রাজ্যের
চাকরি প্রত্যাশী
বেকার যুবক-যুবতীরা শনিবার
ফের একবার
আন্দোলনে নামে।
এদিন রাজধানীর
আনন্দময়ী কালিবাড়ি
সংলগ্ন এলাকায়
জমায়েত হয়।
তারা মিছিল
করে মুখ্যমন্ত্রীর
বাসভবনের সামনে
গিয়ে বিক্ষোভ
দেখানোর পরিকল্পনা
নেয়। বিষয়টি
অগ্রিম টের
পেয়ে যায়
পুলিশ প্রশাসন।
পুলিশ তাদের
ঘেরাও করে
মিছিল এগিয়ে
যেতে দেয়নি।
পুলিশ তাদের
আটক করে
গাড়িতে তুলে
নেয়। চাকরি
প্রত্যাশী এক
যুবতী বলেন,
"২০২৪ সালে
টেট ওয়ান
এবং টেট
টু পরীক্ষায়
উত্তীর্ণ হয়েছে
১৮৫৬ জন।
গত দু'বছর ধরে তারা
ধৈর্য ধরে
আছে। মুখ্যমন্ত্রী
ডাক্তার মানিক
সাহা এখনো
বিধানসভায় দাঁড়িয়ে
বুলি আওড়াচ্ছেন।
মুখ্যমন্ত্রী আপনি
বলছেন, আমরা
ধৈর্য ধরতে।
আর কত
ধৈর্য ধরবো
আমরা? আপনিও
মুখ্যমন্ত্রী, আসামেও
মুখ্যমন্ত্রীও মুখ্যমন্ত্রী।
আসামের মুখ্যমন্ত্রী
একসঙ্গে ২২
হাজার শিক্ষক
নিয়োগ করেছেন।
আর আপনারা
১৮০০ শিক্ষক
নিয়োগ করতে
পারছেন না।
এটা কিসের
বিকশিত ত্রিপুরা?
আপনি গ্রামে
প্রবেশ করুন।
বিদ্যালয় গুলিতে
ন্যূনতম শিক্ষক
নেই। আমরা
টেট পাস
করে কি
চুরি করেছি?
আপনি নিয়োগ
করতে পারছেন
না এটা
আপনার ব্যর্থতা।
আপনার কারণে
একটা দ্বাদশ
শ্রেণী বিদ্যালয়
আয়া দিয়ে
চলছে। কোন
কোন বিদ্যালয়ে
চার শতাধিক
ছাত্র-ছাত্রীর
জন্য একজন
শিক্ষক। তারা
আপনার ছেলে
মেয়ে হলে
আপনি কি
এগুলি মেনে
নিতেন? বিকশিত
ত্রিপুরার আর
দু-প্রয়োগ
করবেন না।"
এভাবেই মুখ্যমন্ত্রীকে
বিধলেন এক
চাকুরী প্রত্যাশী
যুবতী। তিনি
আরো বলেন,
আগামী সেপ্টেম্বর
মাসের প্রথম
সপ্তাহের মধ্যে
তাদের মেরিট
লিস্ট প্রকাশিত
করতে হবে।
পাশাপাশি এদিন
বিক্ষোভ কর্মসূচি
থেকে স্লোগান
হতে মুখ্যমন্ত্রী
হায় হায়,
শিক্ষামন্ত্রী হায়
হায়, টি
আর বি
টি হায়
হায়। কিন্তু
পরিস্থিতি উত্তপ্ত
হওয়ার আগেই
পুলিশ তাদের
আটক করে
নিয়ে যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান