স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ আগস্ট :শাক
দিয়ে মাছ
ঢাকার চেষ্টা!
৮ দিন
ধরে সিমেন্ট
চুরির অভিযোগ
নিয়ে যখন
জনসাধারণ ছিঃ
ছিঃ করছে
তখন শাসক
দলের নেতৃত্ব
সাংবাদিক সম্মেলন
করে বলেন
অপপ্রচার চলছে
খোয়াই পঞ্চায়েত
সমিতির চেয়ারপারসন
টিংকু ভট্টাচার্যের
বিরুদ্ধে। বিজেপি
খোয়াই জেলা
কার্যালয়ে অনুষ্ঠিত
এই সাংবাদিক
সম্মেলনে উপস্থিত
ছিলেন বিজেপি
খোয়াই জেলা
সভাপতি সমীর
কুমার দাস,
খোয়াই মণ্ডল
সভাপতি অনুকূল
চন্দ্র দাস,
আশারামবাড়ি মণ্ডল
সভাপতি জয়ন্ত
দেববর্মা, খোয়াই
পঞ্চায়েত সমিতির
চেয়ারপারসন টিংকু
ভট্টাচার্য সহ
দলের অন্যান্য
নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলনে
তারা বলেন,
রাজনৈতিক উদ্দেশ্য
প্রণোদিতভাবে টিংকু
ভট্টাচার্যের ভাবমূর্তি
ক্ষুণ্ণ করার
লক্ষ্যে একটি
মহল মিথ্যা
ও বিভ্রান্তিকর
প্রচার চালাচ্ছে।
তারা বলেন,
জনসেবামূলক কাজে
তাঁর সক্রিয়
ভূমিকা এবং
উন্নয়নমূলক কর্মকাণ্ডে
সাফল্যের কারণে
বিরোধীরা এসব
অপপ্রচার চালাচ্ছে।
বিজেপি নেতৃত্ব
স্পষ্টভাবে জানিয়ে
দেন, টিংকু
ভট্টাচার্যের বিরুদ্ধে
আনা অভিযোগের
কোনও বাস্তব
ভিত্তি নেই।
সিমেন্ট গুলি
নাকি জমাট
বেঁধে গিয়েছিল।
তাই পরিবর্তন
করে আনতে
পাঠানো হয়।
পাশাপাশি তারা
জনগণকে বিভ্রান্তিমূলক
প্রচারে কান
না দিয়ে
সত্য তথ্যের
উপর আস্থা
রাখার আহ্বান
জানান। এদিন
দলের পক্ষ
থেকে অপপ্রচার
বন্ধ করার
দাবি জানানো
হয় এবং
ভবিষ্যতেও উন্নয়নের
ধারাকে অব্যাহত
রাখার প্রতিশ্রুতি
দেওয়া হয়।
কিন্তু এভাবেই
শাক দিয়ে
মাছ ঢাকার
চেষ্টা করলেন
বিজেপি নেতৃত্ব।
সুষ্পষ্ট কোন
প্রমাণ দেখাতে
পারলেন না
তারা। সিমেন্ট
গুলি যদি
জমাট বেঁধে
থাকে তাহলে
দিনেরবেলা প্রকাশ্যে
করতে পারতেন,
রাতের বেলা
মানুষ ঘুমিয়ে
পড়ার পর
কেন এই
ধরনের কান্ড
কারখানা করল।
খোয়াই বাসী
প্রশ্ন তুলছে
সেদিন তাহলে
সিমেন্টগুলি কোথায়
পাচার করার
চেষ্টা করা
হয়েছিল। এমনটাই
গুঞ্জন এলাকায়
সৃষ্টি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান