স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ আগস্ট :রোদে
প্রার্থনা সভা
করানোর প্রতিবাদে
রাস্তা অবরোধ
করল ছাত্র
ছাত্রীরা। ঘটনা
দক্ষিণ চড়িলাম
ইংরেজি মাধ্যম
বিদ্যালয়ে। বিদ্যালয়ের
ছাত্রীদের অভিযোগ
দীর্ঘদিন ধরে
তারা নানা
সমস্যায় জর্জরিত।
বিশেষ করে
গত কয়েকদিন
ধরে প্রচন্ড
গরমের কারণে
মাঠে প্রখর
রোদে দাঁড়িয়ে
প্রার্থনা সভা
করতে পারছে
না। শনিবার
এক ছাত্রী
প্রার্থনা সভার
সময় অসুস্থ
হয়ে পড়েন।
পরবর্তী সময়
বিদ্যালয়ে করিডোর
গুলির মধ্যে
দাঁড়িয়ে তারা
প্রার্থনা সভা
করতে চেয়েছিল।
তখন বিদ্যালয়ের
প্রধান শিক্ষিকা
দীপিকা দেববর্মা
তাদের একাধিকবার
এসে অমানবিক
ভাবে ধাক্কা
দিয়ে মাঠে
বের করে
দেন। তারপর
সমস্ত ছাত্রীরা
ঐক্যবদ্ধ হয়ে
সড়ক অবরোধ
করতে বাধ্য
হয়। তাদের
দাবি বিদ্যালয়ে
মাঠে প্রখর
রোদের মধ্যে
তারা প্রার্থনা
সভা করবে
না। অপরদিকে
তাদের অভিযোগ
বিদ্যালয়ে পানীয়
জলের ট্যাংকের
মধ্যে জল
দেওয়ার জন্য
কোন আয়া
নেই। শৌচালয়
অত্যন্ত নোংরা
এবং অস্বাস্থ্যকর
অবস্থা। বহুবার
প্রধান শিক্ষিকাকে
অবগত করা
হলেও তিনি
কোন ধরনের
পদক্ষেপ গ্রহণ
করছে না।
ফলে বিদ্যালয়ে
এসে পড়াশুনা
করতে প্রচন্ড
সমস্যায় পড়তে
হচ্ছে ছাত্রছাত্রীদের।
তাই তারা
জাতীয় সড়ক
অবরোধ করে
আন্দোলনে নামতে
বাধ্য হয়েছে
বলে জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান