স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২ আগস্ট : পুকুর ভরাটের নামে নগর পঞ্চায়েতের
নির্দেশে চলছে অরাজকতা। দিনের পর দিন দুর্গন্ধ যুক্ত ময়লা ফেলায় নগর পঞ্চায়েতের
২ নং ওয়ার্ডের অন্তর্গত ঋষি পাড়ায় দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মহকুমা শাসকের নিকট অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার নেই বলে দাবি স্থানীয়দের।
কমলপুর নগর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের রাস্তার পাশে
ঋষি পাড়া। প্রায় ২৮/২৯ পরিবারের বসবাস। রাস্তার এক পাশে গৌতম দেবনাথ, ক্ষিতীশ দেবনাথ,
জগদীশ দেবনাথের পুকুর। তাদের ব্যক্তিগত পুকুর হওয়া সত্যেও নগর পঞ্চায়েত থেকে অবৈধ
ভাবে পুকুর ভরাট করা হচ্ছে। ঋষি পাড়ার বাসিন্দাদের অভিযোগ, এই পুকুর ভরাটের নামে নগরের
যতো দুর্গন্ধ যুক্ত আবর্জনা আছে, সব আবর্জনা গুলি গাড়ি করে এই পুকুরে ফেলা হচ্ছে।
এতে ঋষি পাড়া
এলাকা সহ রাস্তার ওপাশে পার্শ্ববর্তী এক নং ওয়ার্ডের প্রায় দেড়শো পরিবার দিবারাত্রি
দুর্গন্ধের যন্ত্রনায় ভুগছে। ঋষি পাড়ার বাসিন্দারা অভিযোগ করে বলেন, মানুষ অসুস্থ
হয়ে পড়ছে। ছেলে মেয়েরা বিদ্যালয়ে ও শিক্ষকের বাড়িতে যেতে চায় না। পচা আবর্জনার
স্তুপের বিষাক্ত পোকামাকড় বাড়িঘর প্রবেশ করছে। পচা আবর্জনার স্তূপ না ফেলার জন্য
প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান