স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২ আগস্ট :দক্ষিণ ত্রিপুরার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক সড়ক
দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু
এবং এক কিশোরী আহত
হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের
মতো রবিবার সকালেও কলাছড়া এলাকার বাসিন্দা সবিতা দাস বাড়ির গেট
খুলে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি
নিচ্ছিলেন। এ সময় তাঁর
সঙ্গে প্রতিবেশী কমল রায়ের ১০
বছর বয়সী শিশুকন্যা সঙ্গীতা রায়ও ছিল।
অভিযোগ, আগরতলা থেকে সাব্রুমগামী TR9400C নম্বরের নতুন
ওয়াগনার গাড়ি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সবিতা দাস ও সঙ্গীতা
রায়কে সজোরে ধাক্কা দেয়। এরপর গাড়িটি রাস্তার
পাশে একটি রেস্টুরেন্ট ভেঙে
অমূল্য দাসের বাড়িতে ঢুকে পড়ে।স্থানীয়দের দাবি,
গাড়িটি শান্তিবাজার থানার এএসআই পূর্ণ্য ত্রিপুরা চালাচ্ছিলেন। তবে এ বিষয়ে
পুলিশের পক্ষ থেকে এখনও
আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া
যায়নি। বিকট শব্দ শুনে
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত
দুজনকে উদ্ধার করে কলাছড়া প্রাথমিক
স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে সবিতা
দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার
করা হয়। পরে হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত সঙ্গীতা রায় চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান