Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য কাঠালতলীতে ক্লাব সম্পাদককে কুপিয়ে হত্যার অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে

কাঠালতলীতে ক্লাব সম্পাদককে কুপিয়ে হত্যার অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে

কাঠালতলীতে ক্লাব সম্পাদককে কুপিয়ে হত্যার অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৩ জুন পশ্চিম ত্রিপুরার কাঠালতলী এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। তরুণ সংঘ ক্লাবের সম্পাদক সমীর দাসকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

অভিযোগ, অভিযুক্ত স্বপন সূত্রধর ও মিঠুন সূত্রধর, উভয়েই একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ও শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সমীর দাসের পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha