Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য রক্তদানে ত্রিপুরা রাজ্যে একটা নবজাগরণ তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী

রক্তদানে ত্রিপুরা রাজ্যে একটা নবজাগরণ তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী

রক্তদানে ত্রিপুরা রাজ্যে একটা নবজাগরণ তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী একটা রেকর্ড গড়েছেন। তিন বার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রক্তদান ইচ্ছা থাকলেও অনেকে করতে পাড়ে না।

 রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে একটা নবজাগরণ তৈরি হয়েছে। এইটা অন্য কোন রাজ্যে পরিলক্ষিত হয় না। ত্রিপুরা রাজ্যে মানুস মানুষের সাহায্যে এগিয়ে আসে। রক্তের কোন জাতপাত ধর্ম নেই। রক্ত মানুষকে শিক্ষা দেয়। যে কোন অপারেশনের পূর্বে ডাক্তাররা দুই ইউনিট রক্ত হাতে রাখে। ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত মজুত না থাকলে সমস্যা হয়ে যায় বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান রক্তের ৮ টি গ্রুপ রয়েছে। মোট জনসংখ্যার ১৫ শতাংশ মানুষের রক্তের গ্রুপ নেগেটিভ। রক্তের চাহিদা রক্ত দানের মাধ্যমে পূরণ করা যায় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।            অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha