Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য চুরি করতে গিয়ে আটক দুই যুবক

চুরি করতে গিয়ে আটক দুই যুবক

চুরি করতে গিয়ে আটক দুই যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বিভিন্ন মোবাইল টাওয়ার থেকে প্রতিনিয়ত মূল্যবান তামার তার সহ অন্যান্য সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় উদ্বেগে পড়েছে টেলিকম সংস্থাগুলি। জানা যায়, চুরির ঘটনা রুখতে জি.ও ও এয়ারটেল সংস্থার পক্ষ থেকে বিভিন্ন টেলিকম সাইটে রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে শনিবার রাতে প্রহরারত কর্মীরা দুষ্কি খামারবাড়ি এলাকায় একটি এয়ারটেল টাওয়ারের উপরে দুইজন জনজাতি যুবককে তার কাটতে দেখতে পান।

পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, টাওয়ারে থাকা মূল্যবান তার ও অন্যান্য সামগ্রী চুরি করার উদ্দেশ্যেই তারা সেখানে এসেছিল। এরপর আটক দুই যুবককে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টেলিকম সংস্থার কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha