Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য অবশেষে সরকারি জমি দখল মুক্ত করে উচ্ছেদ হতেই বাধ্য ব্যবসায়ীরা

অবশেষে সরকারি জমি দখল মুক্ত করে উচ্ছেদ হতেই বাধ্য ব্যবসায়ীরা

অবশেষে সরকারি জমি দখল মুক্ত করে উচ্ছেদ হতেই বাধ্য ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন:  রাজধানীর মন্ত্রী বাড়ি রোড এলাকায় দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর ধরে সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন প্রায় অর্ধ শতাধিক ব্যবসায়ী। গত কয়েক মাস ধরে তাদের একাধিকবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে তাদের উচ্ছেদ হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা জমি ছাড়তে নারাজ ছিলেন। অবশেষে গত দুদিন আগে তাদের তিন দিনের সময়সীমা বেঁধে দেয়।

তারপর তারা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। মুখ্যমন্ত্রী এবং মেয়র তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বলে দাবি করে রবিবার সকাল থেকে দোকান ভাঙ্গার কাজে হাত লাগায়। তারা জানান এলাকায় ৫৩ জন ব্যবসায়ী রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে আসছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে তারা উচ্ছেদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত দুদিন আগে তারা নিগমের নির্দেশ পাওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, তারা দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছে। পূবর্তন সরকারের আমলে তাদের দোকানের বিপরীত পাশে একটি মার্কেট নির্মাণ করা হয়েছিল। এই মার্কেটটি তাদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও পরবর্তী সময় মার্কেটটি ভাড়া দেওয়া হয়ে গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha